পেয়ালা Peala
শীঘ্রই আসছে

এক কাপ চা, একটুখানি শান্তি

অল্প কিছু চা রাখছি আমরা, কিন্তু প্রতিটাই বানাই খাঁটি উপকরণে, পুরো যত্ন নিয়ে।

আমাদের কথা

এক পেয়ালা আন্তরিকতা

পেয়ালার শুরুটা একটা ছোট্ট ইচ্ছা থেকে — রাজশাহীর মানুষকে এক কাপ সত্যিকারের খাঁটি চা খাওয়ানোর ইচ্ছা। ভেজাল দুধ, রং করা পাতা বা কমদামি চিনি — এসবের জায়গা নেই আমাদের রান্নাঘরে। উপকরণ বাছি নিজেরা, বানাই যত্ন নিয়ে, আর প্রতিটা কাপ আপনার হাতে তুলে দিই একরাশ ভরসা নিয়ে।

কাপের গল্প

প্রতি চুমুকে প্রিয় রাজশাহী

আমাদের কাপটা শুধু চা খাওয়ার পাত্র না, এটা একছটাক রাজশাহী। কাপের গায়ে হাতে আঁকা আছে শহরের চারটে চেনা মুখ — কাপ হাতে নিলেই মনে পড়বে এই শহরটাকে।

আমাদের কাপের নকশা — ঘুরিয়ে দেখুন চারপাশ

মেনু

আমাদের চা

অল্প কয়েকটা চা-ই থাকবে আমাদের কাছে, প্রতিটাই বানানো হবে সমান যত্নে। শুরুর দিকের বিশেষ অফার চলছে এখন।

পিংক চা

Pink Tea

দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সতেজ — গোলাপি রঙের ঠান্ডা এক কাপ।

৫০৳৪০৳

মাসালা দুধ চা

Masala Milk Tea

দুধ, মসলা আর আদার জমাটি মিশেলে জমে ওঠা এক কাপ চা।

৪০৳৩০৳

দার্জিলিং চা

Darjeeling Tea

হালকা লিকারে দার্জিলিং পাতার আসল স্বাদ, চিনি কম, তৃপ্তি বেশি।

৩০৳২০৳

গুড়ের মসলা চা

Gur Masala Tea

চিনির বদলে খাঁটি গুড়ে বানানো, শীতের সকালের মতো উষ্ণতা।

২০৳১০৳

আমাদের অঙ্গীকার

মানে আমরা আপোষহীন

সেরা উপকরণ ছাড়া আমরা কিছু বানাই না। উপকরণ থেকে পরিবেশন — প্রতিটা ধাপেই মান বজায় রাখা, এটাই আমাদের কথা।

প্রতিদিন তাজা চা-পাতা

বাসি বা পুরনো পাতা আমাদের কাপে জায়গা পায় না।

খাঁটি দুধ

ভেজাল বা পাউডার দুধ নয়, প্রতিটা কাপ বানানো হয় খাঁটি দুধেই।

খাঁটি লাল চিনি

সাদা পরিশোধিত চিনির বদলে ব্যবহার হয় খাঁটি লাল চিনি।

বিশুদ্ধ, ফোটানো পানি

পানির বিশুদ্ধতায় কোনো আপোষ করা হয় না।

কোনো কৃত্রিম রং বা ফ্লেভার নেই

রং বা কৃত্রিম স্বাদ বাড়ানোর কোনো উপকরণ ব্যবহার করা হয় না।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত প্রস্তুতি

চা বানানো থেকে পরিবেশন — প্রতিটা ধাপ হবে পরিচ্ছন্ন।